• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    ডোমারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণদের সাথে মতবিনিময় সভা

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২১ , ৬:৪৫:১২ প্রিন্ট সংস্করণ

    উজ্জ্বল আহমেদ-নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীর ডোমার উপজেলায় পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা পরিষদ হল রুমে। দল মতনির্বিশেষে যাতে সঠিকভাবে পৌরনির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য শুক্রবার ২৯/১০/২১ইং প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি, জনাব অশোক কুমার দেবনাথ, অতিরিক্ত নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা।বিশেষ অতিথি ছিলেন, জনাব মোঃ হাফিজুর রহমান চৌধুরী জেলা প্রশাসক নীলফামারী।বিশেষ অতিথি ছিলেন, জনাব জি.এম.সাহাতাব উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রংপুর। বিশেষ অতিথি ছিলেন, জনাব মোহাম্মদ মখলেচুর রহমান (বিপিএম.পিপিএম) পুলিশ সুপার, নীলফামারী।সভাপতি, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা নির্বাচন অফিসার নীলফামারী ওরিটার্নিং অফিসার ডোমার পৌরসভা নির্বাচন। আরও উপস্থিত ছিলেন, পৌর প্রার্থীগণসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT