• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    রুমে একা পেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

      প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২২ , ৬:০৫:২৪ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেক্সঃ

    ঢাকার ধামরাই পৌরসভার লাকুরিয়াপাড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের ঘটনায় মো. নবীনুর রহমান নবীন (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার রাতে পৌরসভার লাকুরিয়াপাড়ায় অভিযান চালিয়ে মো. হান্নানের বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।যুবক নবীনুর রহমান নবীনের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী এলাকায়। সে ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। ধামরাই পৌরশহরে লাকুরিয়াপাড়া মহল্লার ভাড়াটিয়া।

    ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা ধামরাই মুনিয়া পোশাক কারখানায় চাকরি করেন এবং বাবা বিভিন্ন স্থানে শ্রমিকের কাজ করেন। প্রতিদিনের মতো সকাল ৮টার দিকে মেয়েকে বাসায় একা রেখে মা-বাবা কর্মস্থলে যান। এ সুযোগে নবীন দুপুর ৩টার দিকে ওই স্কুলছাত্রীর রুমে গিয়ে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

    এতে ওই স্কুলছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে ধামরাই থানায় গিয়ে ধর্ষিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে নবীনকে গ্রেফতার করে পুলিশ। ওই স্কুলছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    এ বিষয়ে ওই ছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে এমন সর্বনাশ করল। আমি ধর্ষক নবীনুরের শাস্তি চাই।এ বিষয়ে ধামরাই থানার এসআই মো. আশরাফ ইসলাম বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযান চালিয়ে নবীনকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হবে । সূত্র যুগান্তর

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT