• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    বজ্রপাতে দুই যুবকের মৃত্য

      প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ৪:১২:১২ প্রিন্ট সংস্করণ

    নাটোরের লালপুরে বজ্রপাতে শাহাবুল ইসলাম (৩০) ও মুজাহিদ (৩৫) নামের দুই জন যুবকের মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে উপজেলার লস্করপুর ও রায়পুর চকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শাহাবুল লস্করপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ও মুজাহিদ রায়পুর চকপাড়া গ্রামের মোস্তফার ছেলে। দুইজন তাদের নিজ নিজ এলাকার মাঠে কাজ করতে গিয়ে বিকেলে বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে আহত হয় তারা। পরিবারের লোকজন তাদের আহত অবস্থায় উদ্ধার করে পৃথক দুইটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানা গিয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT