• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    নারী সাংবাদিক আসমার মৃত্যু

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৫:৪৯:০৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    অনলাইন নিউজ পোর্টাল দেশ কালান্তর ব‍্যবস্থাপনা সম্পাদক আসমা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তার স্বামী দেশ কালান্তর এর সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু ও তার সতিন রোজিনা বেলায়েতকে দায়ি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    তার অকাল মৃত্যুকালে দুটি সন্তান রেখে গেছেন। লক্ষ্মীপুরের রামগঞ্জের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে পৃলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে যান। আসমার বাড়ি বরিশালে। নারী সাংবাদিক আসমা আত্মহত্যার ঘটনায় সংগঠনের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক মহল।

    নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, পারিবারিক কলহের জন্য যদি এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকে তাহলে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
    এদিকে আসমা এবং বেলায়েত বাচ্চুর পরিবারের পারিবারিক বিরোধের ঘটনা নিস্পিত্তির জন্য গত সপ্তাহে কেন্দ্র থেকে ৫সদস্যের একটি টিম গঠন করে দেয়া হয়। টিমটি প্রাথমিক ভাবে কাজ শুরু করেছিল।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT