• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    এমপির বিশেষ বরাদ্দ হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও সাহিত্য পরিষদে

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ২:০৬:৪২ প্রিন্ট সংস্করণ

    মোঃরাবু সরকার-হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিি:

    মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি বিশেষ বরাদ্দ হতে হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও হরিপুর সাহিত্য পরিষদে ৫০,০০০/= টাকা অনুদান প্রদান করেন জনাব অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন , সাংগাঠনিক সম্পাদক ,ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ । সে সময় উপস্থিত ছিলেন হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান,এসএম আলমগীর,সাধারন সম্পাদক, হরিপুর উপজেলা আওয়ামী।ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পূ্ষ্প,সহ-সভাপতি হরিপুর উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃত্ব বিন্দু।

    সাহিত্য পরিষদের সভাপতি প্রভাষক মোবারক হোসেন জানান সংস্কৃতি ও সাহিত্য বিকাশ ঘটাতে সবাইকে ধারাবাহিক ভাবে এগিয়ে আসতে হবে এবং প্রকৃত মুক্তি যোদ্ধা সম্পর্কে জানতে হবে তবেই আমার দেশ গড়ার প্রত্যাশার লক্ষ অর্জন করবো।
    হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মনে করেন অবকাঠামো নির্মাণ সহায়তা করার জন্য ধন্যবাদ প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সদস্য বিন্দু ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সাংবাদিক বিন্দু।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT