প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৩ , ৭:৩৬:৩৩ প্রিন্ট সংস্করণ
এইচ.এম আল-আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
ঐতিহাসিক বদরের তাৎপর্য নিয়ে আজ ১৭ ই রমজান(রবিবার) বিকেল ৩ টা থেকে শীর্ষক ও আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে লক্ষ্মীপুর সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সভাটি সদর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা মাহবুবুর রহমান ও সেক্রেটারি এইচ.এম তানভীর হোসেন এর সঞ্চালনায়
লক্ষ্মীপুর ফুড গার্ডেন হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন এবং প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।
এতে প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, খাদ্যসামগ্রীর মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের উপর জুলুম করা হচ্ছে। প্রতিটি পণ্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। এমন পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করতে থাকলে সাধারণ শান্তিপ্রিয় মানুষ অশান্ত হয়ে উঠবে।
রমজান মাস এক বরকত ময় মাস। এ মাস সকল অন্যায় অত্যাচার, অবিচার থেকে মানুষকে দূরে থাকার বার্তা দেয়। এ মাসে বদর যুদ্ধ হয়েছিল। আমাদেরকে বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
বিশেষ অতিথি তার আলোচনায় বলেন বর্তমানে সমাজের প্রতিটি সেক্টরে জাহিলিয়াতের ছয়লাপভ। কোথাও পরিপূর্ণ শান্তির স্থান নেই। খারাপ কাজের প্রতিযোগিতা করছে ও ভাল কাজের বিরোধিতা করছে। তবে পরিপূর্ণ শান্তি পেতে হলে কুরআনই একমাত্র সমাধান। কারণ আল্লাহর রাসুল (সাঃ) আসার পূর্বের যুগটি ছিলো অন্ধকারছন্ন যুগ।
এ যুগের সকল ধরনের পাপ কাজ সংঘটিত হতো।কিন্তু যখন আল্লাহর রাসুল মুমিনদের (সাঃ) সত্য দিন এবং পবিত্র রমজান মাসে কোরআন দিয়ে পাঠালেন। তখন সমাজের পরিবর্তন হয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। তাই আমাদেরও এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন নাজিলের এই মাসে কোরআন-কে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে।


















