• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    কুষ্টিয়ায় নসিমন গাড়ীর চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ১১:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

    মোঃ লিখন উদ্দীন:

    কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বেলা এগারটার দিকে চড়াইকোল আলাউদ্দিন নগর কালুরমোড় এই ত্রিমুখী সংঘর্ষ ঘটে। নিহত হয়েছেন চুয়াডাঙ্গা জেলার দর্শনার ঝাঝাডাঙ্গা গ্রামের সামছুল আলমের ছেলে শাহিন ও ইকরামুল হক। স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে আলাউদ্দিন নগর কালুরমোড়ে সিএনজির ধাক্কায় হাইকোর্টের নিষিদ্ধ নসিমন-আলগামন গাড়ির সঙ্গে কুষ্টিয়া অভিমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

    এসময় দ্রুতগামী মোটরসাইকেলসহ চালক নসিমন গাড়ির সামনের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থল মোটরসাইকেলের দুজন নিহত হলে খবর পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার অবৈধ নসিমন গাড়িটি আটক করা হয়েছে ও ড্রাইভার পলাতক এবং মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT