প্রতিনিধি ৯ জুলাই ২০২৪ , ১০:৩৮:২৮ প্রিন্ট সংস্করণ
মো:মাহাফুজুর রহমান-নড়াইল প্রতিনিধি:
নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত আকলিমা পারভীন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:সাব্বিরুল আলম।
গ্রেফতারকৃত আকলিমা পারভীন (৪২) নড়াইল জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর গ্রামের মাসুদ শেখের স্ত্রী। গত সোমবার (৮ জুলাই) রাত ৯:৪৫ ঘটিকার সময় নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কবির শেখ (৩৫) এর গোয়াল ঘরের দক্ষিণ পাশে কাচা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়
গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (উপ-পরিদর্শক) এসআই(নিঃ) মো:সাইফুল ইসলাম, এএসআই(নিঃ) মো:আনিসুজ্জামান ও এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আকলিমা পারভীন (৪২) কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫(পাঁচ) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


















