• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    গাংনীর ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান পাশাকে মায়ের দাফনে অংশ নিতে ২ ঘন্টার প্যারোলে মুক্তি

      প্রতিনিধি ২৪ জুন ২০২৫ , ১০:৩৯:০৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ লিখন-জেলা প্রতিনিধি মেহেরপুর:

    মেহেরপুরের গাংনীতে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা আনােয়ার হােসেন পাশা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি পাহারায় এদিন সকাল ১০টার সময় মায়ের জানাজায় অংশ নেন তিনি। পরে দাফন শেষে তাকে আবার কারাগারে নেওয়া হয়।

    থানা পুলিশ সূত্র জানায়, গতকাল সােমবার বিকেল ৩টার দিকে চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশার মা জাহানারা বেগম (৭২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মায়ের জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে আনােয়ার হােসেন পাশাকে প্যারোলে মুক্তি দিতে আইনজীবীর মাধ্যমে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদেশে আজ মঙ্গলবার সকাল ৮ থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় তাকে গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের মিনাপাড়া গ্রামের কবরস্থানে নেয়া হয়। সেখানে মায়ের জানাজা ও দাফন শেষে কারাগারে নেওয়া হয়।

    গাংনী থানা সূত্রে জানা গেছে,গত ২৪ মার্চ গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের তিন রাস্তার মোড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইফতার মাহফিলের আয়োজন করে। মূলত ইফতার মাহফিলের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এসময় তারা দলীয় ব্যানার হাতে নিয়ে মিছিল করেছিল। এছাড়াও তারা বিভিন্ন উস্কানিমূলক স্লোগান দিয়ে শেখ হাসিনা দ্রুত দেশে আসবে বলে শ্লোগান দিতে থাকে।

    এ ঘটনায় গাংনী উপজেলা শহরের সিনেমা হলপাড়ার মাসুম খন্দকার নামের এক ব্যক্তি বাদি হয়ে গত ১৩ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেন। যুবলীগ নেতা আনোয়ার পাশাকে ২ নং আসামি করে আরও ৮২ জনকে আসামি করা হয়। বিশেষ ক্ষমতা আইনে গাংনী থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। মামলা নং ১৫। ওই মামলায় আনােয়ার হােসেন পাশাকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার চরমোনতাজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

    বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার ২ নং আসামি হিসেবে গত ২৩ এপ্রিল তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করে পুলিশ।
    গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, মায়ের জানাজা ও দাফনে অংশ নিতে আদালতের নির্দেশে আসামি আনােয়ার হােসেন পাশা প্যারোলে মুক্তি পান। দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT